আপডেট : ০৩ October ২০২০
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। শনিবার রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৬ জন। মোট ৯৫টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। শেষমুহূর্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া বাদল রায় পেয়েছেন ৪০টি ভোট। মাত্র ১টি ভোট পেয়েছেন আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদী ৯০টি এবং শেখ আসলাম ৪৫টি ভোট পেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১