বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০২০

কালিহাতীতে বজ্রপাতে ট্রাক চালকের মৃত্যু


টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩০ স্বেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলিতে এই ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক তোফাজ্জল হোসেন তপু (৩৯) পৌলি গ্রামের মৃত রবি মিয়ার ছেলে।

জানা যায়, বিকেলে তপু বাড়ির পাশে পৌলি নদীতে শিবজাল দিয়ে মাছ ধরতে যায়। সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তোফাজ্জল আহত হয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শুকুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১