বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০২০

রাণীনগরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু


নওগাঁর রাণীনগরে মর্জিনা বিবি (৪৫) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃত্যু হলে ওই রাতেই রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে।

এদিকে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

মর্জিনার ভাই এনামুল হক জানান, তার বোন মর্জিনাকে একই গ্রামের পূর্বপাড়ায় শাহাবুর আলীর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে ভগ্নিপতি শাহাবুর আলীর খবর দেয় যে তার বোন অসুস্থ। এমন খবর পেয়ে ছুটে এসে দেখেন ততক্ষনে বোন মর্জিনা মারা গেছে। এর কিছু পরেই শাহাবুর আলী পালিয়ে যায়। তবে মর্জিনা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? না শারীরিক সমস্যায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

লাশের সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মিজুনুর রহমান বলেন, মৃত্যের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক বরাদ দিয়ে বলেন, গৃহবধুর নাকি হার্টের সমস্যাও ছিল।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য জানতে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১