আপডেট : ২১ September ২০২০
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্য ইউনিয়নের কয়েকটি এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ সিলিন্ডার দোকানে অভিযানে ৪ দোকান মালিককে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের মোট ৪টি দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এ সময় আগানগরের ছোট মসজিদ এলাকার শামিমা এন্টারপ্রাইজ এর মালিককে ১ লাখ টাকা ও সোহাগ ব্রেড নামের বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুভাঢ্যা ইউনিয়নের তেলঘাট এলাকার মদিনা টেলিকমকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা,নামহীন অপর এক দোকান মালিককে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশককে লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযত আইনানুগ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরন না করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।এছাড়া অনেকেই বৈধ কাগজপত্র দেখাতে পারেনী। তিনি আরো বলেন,বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য অভিযানে সহযোগিতা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১