বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০২০

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৮


নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ৮ জন আহত হয়েছে।

সোমবার  একই গ্রামের নাজিম উদ্দিন মেম্বার ও মদন মেম্বার এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ  হয়। এতে আহত হয় ৮ জন। তাদের মধ্যে  জীবন মিয়া (২৮), সাহাদৎ হোসেন (২০) ও ছয় বছরের শিশুসহ টেটাবিদ্ধ আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমিক চিকিৎসা শেষে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিগত ৪ মাস পূর্বে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে মদন গ্রুপের নূরুল হক নামে একজন নিহত হয়। সম্প্রতি নূরুল হক হত্যার আসামীরা জামিনে এলাকায় এসে আব্দুল্লাহপুর বাজার দখল করতে গেলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন সকালে বিরোধের জের ধরে দুই গ্রুপের ককটেল ও টেঁটা  দিয়ে সংর্ঘষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ৮ জন আহত হয়েছেন। 

এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এলাকায় উভয় গ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১