আপডেট : ১০ September ২০২০
টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরো দুইটি হত্যা মামলার আবেদন করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে। মামলা দুইটি দায়ের করেন টেকনাফের বাহারছড়ায় ক্রসফায়ারে নিহত আবদুল আমিনের ভাই নুরুল আমিন ও মফিজ আলমের ভাই মোঃ সেলিম। গতকাল বেলা ১১টায় পৃথকভাবে এই দুইটি মামলা দায়ের করেন বাদীরা। একটি মামলার বাদী আাবদুল আমিন আবেদনে জানান, ব্যবসায়ী আবদুল আমিন থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে টেকনাফ থানা পুলিশ। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় তিনি। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে ধরে নিয়ে একদল পুলিশ। থানায় নিয়ে গিয়েও ৫ লাখ টাকা দাবী করে ওসি প্রদীপসহ অন্য পুলিশ সদস্যরা। শেষে বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য ৩০ সেপ্টেম্বর নিহতের তার স্ত্রীকে ডেকে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে বাকি টাকা দাবি করে পুলিশ। এতে অস্বীকৃতি জানানো হলেই একদল পুলিশ আবদুল আমিনকে গুলি করে হত্যা করে। অপর মামলার বাদী বাদি আবেদনে জানান টেকনাফ থানা পুলিশ মুফিজ আলম থেকে ১৫ লাখ চাঁদা দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে টাকা না দিলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়। তাই বাধ্য ২০১৯ সালের ১২ জুলাই পুলিশকে ৬ লাখ টাকা দেওয়া হয়। টাকা নেয়ার পরদিনই মুফিজ আলমকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু মুছা মোহাম্মদ বলেন, ফৌজদারি মামলার এজাহার দুটি আমলে নিয়েছেন আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কিনা তা আগামী ধার্য্য দিনের মধ্যে আদালতকে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১