আপডেট : ১০ September ২০২০
এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার তের ইউনিয়ন পরিষদ পরিচালনা ইউপি চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীগণের সক্ষমতাবৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়নে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। ইউএনও মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার এলজিএসপি-৩ ফ্যাসিলিটেটর রিপন আচার্য্য, এস এম শাহরিয়ার রহমান। কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, জন অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে কার্যকর ক্ষমতা বিকেন্দ্রীকরণে সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ হলো এলজিএসপি। ২০১৭ সালের জানুয়ারিতে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদী এ প্রকল্প শেষ হবে ২০২১ সালের জুন মাসে। দেশের সকল ইউনিয়ন পরিষদ অর্থাৎ মোট ৪৫৫৩টি ইউনিয়ন পরিষদকে এলজিএসপি এর কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৫৩৫.০০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৩১৫৩ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ২৩৮২ কোটি টাকা। তা থেকে বরাদ্দের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে বরাদ্দ দেয়া হচ্ছে, যা দিয়ে তৃণমূল পর্যায়ে জনগণের চাহিদা অনুযায়ী ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১