বাংলাদেশের খবর

আপডেট : ১০ September ২০২০

মুন্সিগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার


মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার শাখা নদী থেকে অজ্ঞাতনামা(৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গাওঁদিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মোঃ সিরাজুল কবীর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে ভাসতে ভাসতে পাড়ে এসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ২-১ দিনের মধ্যে স্ট্রোক করে নৌযান থেকে নদীতে পড়ে যায়। নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১