বাংলাদেশের খবর

আপডেট : ১০ September ২০২০

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানকে জরিমানা


পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ব্যবসা করায় ২টি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় শহরের শিংপাড়া ও ইসলাম বাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

এসময় তিনি জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লাইসেন্স ছাড়া ব্যবসা করার জন্য শিংপাড়ায় স্পেশাল ব্ল্যাক টিকে ৫ হাজার টাকা ও ইসলাম বাগ এলাকায় জারা টিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে জরিমানা আরোপ ও আদায় করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১