আপডেট : ০৯ September ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মরিয়ম বেগম (৭৫) নামের এক অসহায় বৃদ্ধা নারীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকা,মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগী ওই নারী দাবি করেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, দুপুরে মরিয়ম বেগম বসত ঘরে হঠাৎ আগুন দেখতে পান লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরই মধ্যে ঘরে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়। বৃদ্ধা মরিয়ম বেগম বলেন আগুনে আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি এখন কি করব কোথাই যাব ভেবে পাচ্ছেন না বলে জানায়। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলাউদ্দিন মনির জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল ভূঁইয়া জানান, বৃদ্ধা মরিয়ম বেগম পরিবার- পরিজনহীন। সাবেক এক পুলিশ কর্মকর্তা এই অসহায় নারীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। আগুনে তার ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকাসহ সমস্ত মালামাল পুড়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১