আপডেট : ০৯ September ২০২০
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১ হাজার তাল ও শতাধিক ওষুধ, ফলজ ও বনজ গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় বেসরকারী সংস্থা এসো সমাজ গড়ির আয়োজনে এ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ উপলক্ষে এক অনুষ্ঠানে এসো সমাজ গড়ির নির্বাহী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার প্রমুখ। নড়াইল পৌর এলাকার বিভিন্ন রাস্তার পাশে এসব বৃক্ষের চারা রোপন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১