বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২০

রিজেন্টের সাহেদ ও মাসুদের ৫৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ


রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশের পরিদর্শক মো.মনিরুজ্জামান আসামিদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন।

সাহেদের ৪৩টি এবং মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। তার আগের দিন ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১