আপডেট : ০১ September ২০২০
পটুয়াখালীর বাউফলে যুবলীগ নেতা রকিব উদ্দিন রুমন ও যুবলীগ কর্মী ইশাতের খুনিদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর সদরের প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিহত রুমনের বড় ভাই সালেহ উদ্দিন পিকু। এ সময় নিহত যুবলীগ নেতা রুমনের মা ফাতিমা বেগম, তার বড় ভাই মামলার বাদি মফিজ উদ্দিন মিন্টু, বোন জেবুন্নাহার অনি, ইউপি মেম্বর জিয়া উদ্দিন সুজন, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম টিটু প্রমূখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘জোড়া খুন মামলার প্রধান আসামী কেশবপুর ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিভিন্ন মাধ্যমে বাদী, বাদীর আত্মীয়-স্বজন ও স্বাক্ষীদের বিভিন্ন মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন।’ উল্লেখ, গত ২ আগস্ট রোববার সন্ধ্যায় কেশবপুর বাজারে প্রতিপক্ষের হাতে খুন হয় যুবলীগ নেতা রুমন (৩০) ও তার চাচাতো ভাই ইসাত (২৬)। এ ঘটনায় কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (বহিস্কৃত) ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামী করে মোট ৫৯ জনের নামে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা করা হয়। পুলিশ এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করলেও পলাতক রয়েছেন বাকিরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১