বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২০

করোনায় আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৫০


দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।

এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৩১৬ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

আজ মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯৭ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.১৬ শতাংশ।

এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২ লাখ ৮ হাজার ১৭৭ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ।

গেল একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশির ভাগেরই বয়স ষাটের বেশি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১