আপডেট : ২৮ August ২০২০
রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ৮৫ নাখালপাড়ার একটি বাসায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'র কার্যালয় থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩২)। তারা সংস্থাটিতে চাকরি করতেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসমতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মৃতদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১