বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২০

সখীপুরে বন্ধুদের নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ


টাঙ্গাইলের সখীপুরে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভনে বন্ধুদের নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার সিলিমপুর গ্রামের মনির হোসেন (২৫) নামের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের প্রায় ছয়মাস পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। গত দুই মাস আগে মনির তার সাবেক স্ত্রীর মোবাইলে পুনরায় তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। বেশ কয়েকদিন প্রস্তাবের পর একপর্যায়ে ওই নারী মনিরের কথায় রাজি হয়। গত সোমবার রাতে মনির ওই নারীকে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক বন্ধুর বাসায় নিয়ে আসে। রাতে পূর্বপরিকল্পিতভাবে মনির ও তাঁর তিন বন্ধু ওই নারীকে ধর্ষণ করেন। পরে বুধবার রাতে ওই নারী সখীপুর থানায় এসে মামলা করেন। ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, তালাক দিয়ে অন্যত্র বিয়ে করায় প্রতিশোধ নিতে মনির কৌশলে ওই নারীর সঙ্গে অভিনয় করে। পরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, এটা একটা পরিকল্পিত গণধর্ষণ। সাবেক স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১