আপডেট : ২২ August ২০২০
বরিশাল ও খুলনা বিভাগের বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি ও অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় অঞ্চলের নদীসমূহের পানিসমতল দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং এসব অঞ্চলের কীর্তনখোলা,তেঁতুলিয়া, পায়রা, বিষখালি, বলেশ্বর, বুড়িশ্বর, নয়াভাঙ্গানি ও মেঘনা নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার উপকূলীয় বন্য স¤পর্কিত বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য এবং দক্ষিণ-পশ্চিম উপকূলীয়ও দক্ষিণ-মধ্য অঞ্চলে চলতি সপ্তাহের শুরু থেকে (১৭-১৮ আগস্ট হতে) মাঝারি থেকে ভারী (৪৪ মি.মি. -৮৮ মি.মি.) ও কিছু স্থানে অতিভারী (>১০০ মি.মি.) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একইসাথে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ অমাবস্যার প্রভাবে সাগরে ̄স্বাভাবিকের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার জোয়ার দেখা যাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১