বাংলাদেশের খবর

আপডেট : ২২ August ২০২০

বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৯৭ হাজার


বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুসারে, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৮ জন।

সেই সাথে ভাইরাসটির কারণে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৯৭ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে।

তথ্য আরও দেখা যায় যে ভাইরাসের কবল থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ১ কোটি ৪৬ লাখের অধিক মানুষ।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়ে গেছে।

জন হপকিন্সের তথ্য অনুযায়ী দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ লাখ ২১ হাজার ৩৫ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৩৪৩ জন, খবর সিনহুয়া।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ভারতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৪৯ জন। দেশটিতে রয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সেখানে মহামারি শুরু হওয়ার পর থেকে শনাক্ত হয়েছেন ২৯ লাখের অধিক রোগী।

দক্ষিণ আমেরিকার ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে নিশ্চিতভাবে ৩৫ লাখ ৩২ হাজার ৩৩০ জন আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জন মারা গেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো শুক্রবার বলেছেন যে করোনাভাইরাসের আঘাতের পর তার দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১