আপডেট : ২১ August ২০২০
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬১ জন। এছাড়া, নতুন করে ২ হাজার ৪০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৫৫ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৪ শতাংশ। নতুন যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪৬ জন বা ৭৮.৮৯ শতাংশ এবং নারী ৮১৫ জন বা ২১.১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৯ দশমিক ৪৫ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১