বাংলাদেশের খবর

আপডেট : ২১ August ২০২০

সেনবাগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার


নোয়াখালীতে তথ্যপ্রযুক্তি আইনে দুদকের আইনজীবীর দায়ের করা মামলায় সিএনআই টিভি ডট কমের সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ আবু নাছেরকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দিলদার মাকের্টের ইউনাইটেড হোমিও হল নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ড. আবু নাছেরের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির পূর্ব লালপুর গ্রামে। তিনি সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ড. মোহাম্মদ আবু নাছেন সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল সিএনআই টিভি ডটকমে স্টাফ রিপোর্টার এইচএম আয়াত উল্লাহ দুদকের নোয়াখালী আঞ্চলিক অফিসের ডিডি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূনীতির সংবাদ প্রকাশ করে।

এরপর দুদুকের আইনজীবি পিপি আবুল কাশেম বাদি হয়ে গত (৪ আগস্ট) মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় (ডিজিটাল নিরাপত্তা) তথ্য প্রযুক্তি আইনের ২৫ এর (ক), ২৯ (১) ও ২৩ (১) ধারায় বেগমগঞ্জ থানায় ড. মোহাম্মদ আবু নাছের ও এইচএম আয়াত উল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

শুক্রবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয় ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১