বাংলাদেশের খবর

আপডেট : ১৮ August ২০২০

কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ৪৬, সুস্থ ৪৩ জন


কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩২৮জন। ২৪ ঘন্টায় কুমিল্লা নগরীতে ৪০ ও আদর্শ সদরে তিনজন সুস্থ হয়েছেন। মোট সুস্থ চার হাজার ৮৩৮জন। এ দিন কুমিল্লা নগরীতে দুইজন মারা গেছেন। মোট মারা গেছেন ১৫৯জন।

কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস তথ্য জানায়।

মঙ্গলবার সিভিল সার্জন অফিস জানায়, নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে ৩৩ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- বরুড়ায় নয়জন, আদর্শ সদরে দুইজন, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে একজন করে।

জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৯ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৮ হাজার ৫২৬ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১