আপডেট : ০৭ August ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শফিউল। জানা গেছে, অধ্যাপক শফিউল নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার তিন মেয়ে রয়েছে। আজ শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১