বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২০

মদন ট্রাজেডিতে দুর্গাপুর প্রেসক্লাবের শোক


নেত্রকোনার মদনে যাত্রীবাহী ট্রলার ডুবে ১৭ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার বিকেলে প্রেসক্লাব সভাকক্ষে এক জরুরি সভায় সকলের পক্ষে এই শোক প্রস্তাব জানান প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন কাজল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, এন সি সরকার, জামাল তালুকদার, কলি হাসান তালুকদার ও রিফাত আহামেদ রাসেল ।

উল্লেখ্য, আজ দুপুরে মদনের উচিৎপুর ঘাট থেকে রাজালীকান্দার রামদীঘা বিলে ইঞ্জিন চালিত নৌকায় ৪৮ জন যাত্রী নিয়ে হাওড়া ঘুরতে বের হয় । এই সময় হাওয়ারের উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে ৩০ জনের মতো সাঁতরে পারে উঠলেও নিখোঁজ হয় অনেকেই । পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টায় ১৭ জনের মরদেহ উদ্ধার হলোও এখনো একজন নিখোঁজ রয়েছে ।

এদিকে বর্ষার এই সময় হাওড়া পর্যটকদের যাতায়াতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দুর্গাপুরের সাংবাদিক মহল। তারা জানান ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ে হাওড় এখন অনেকটাই অনিরাপদ । তাই ছোট ইঞ্জিনচালিত নৌকায় অতিরিক্ত পর্যটক পরিবহন যাতে না করে এদিকে প্রশাসনের নজরদারি বাড়ানোর জরুরি বলেও মনে করে তারা ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১