বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২০

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


নেত্রকোণার কলমাকান্দায় পুকুরে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকালে সাড়ে ১০ টায় কলমাকান্দার রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামে নিজ বাড়ি সামনে পুকুরে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুর নাম আব্দুলাহ্ আল মামুন। সে ওই গ্রামের জয়নাল উদ্দিনের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলছিল। সেখান থেকে হঠাৎ পানিতে পড়ে যায়। শিশু পানিতে পরে দেখে ডাক চিৎকার শুরু করে তার মা। পরিবাবরে লোকজন তাকে তুলে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১