বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০২০

কুলাউড়ায় করোনায় একজনের মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার  বিকেল তিনটার সময সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি  গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

কুলাউড়া হাসপাতাল সূত্র জানায়, রাত আটটায় শামসুদ্দিন হাসপাতাল থেকে টেলিফোনে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। পরে  স্থানিয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়। 
শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, তিনি গত ২৬ জুলাই করোনা পজেটিভ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে ওইদিন রাতে মরহুমের দাফন সম্পন্ন হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১