বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২০

ঈদের আগেই চালু হচ্ছে কক্সবাজার ফ্লাইট


করোনার মহামারী পরিস্থিতিতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ঈদুল আজহার আগে ৩০ জুলাই থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, এতদিন কক্সবাজার বিমানবন্দরে চিকিৎসকের অভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে বিমানবন্দরে চিকিৎসক দেয়ার কথা জানানো হয়েছে। তাই আগামী ৩০ জুলাই থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৪ মার্চ থেকে আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে ১ জুন থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোর রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটে বর্তমানে দেশের চারটি এয়ারলাইন্স সেবা দিয়ে যাচ্ছে। এসব এয়ারলাইন্সে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ১৪০টির মতো ফ্লাইট চলাচল করে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে চীন ছাড়া সব দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১