আপডেট : ২৭ July ২০২০
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল। সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পম্ল্যা অর্পন করে তিনি শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যান সংঘের প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১