বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০২০

মুকসুদপুরে ২৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ শিপন শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রোববার রাতে মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রাম থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শিপন শেখ মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, মাদক বেচা কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্চর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী শিপন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শিপন শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১