বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম


ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিঞার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদের আবেদনের প্রেক্ষিতে সরকারের সাথে তার করা চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১