আপডেট : ২২ July ২০২০
ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনের পৃথক মামলায় তাদেরকে জামিন দেয়া হয়নি। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ আজ এ আদেশ দেন। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, নিয়মিত কোর্ট না খোলা পর্যন্ত তাদের জামিন আবেদন মামলা স্ট্যান্ড ওভার থাকবে। আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। কলাবাগান থানায় এ মামলা দায়ের করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১