আপডেট : ০৫ July ২০২০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাচগাঁও সড়কের নল্লাপাড়ার রসু নামক স্থানে রুসু সেতুর এপ্রোচ সংযোগ সড়ক গত সোমবার মাটি ধসে পড়ে। এতে করে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার জনসাধারণ। শনিবার নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার তার নিজস্ব অর্থায়নে বাঁশ ও বস্তা, বালু কিনে স্থানীয়দের নিয়ে শুরু করে দেন মেরামতের কাজ পুনরায় যাতায়াত ও চলাচলের উপযোগী করে তোলেন। ফিরে আসে ওই এলাকার জনসাধারণ মাঝে স্বস্তি। এমপি মানু মজুমদার এলাকার জনসাধারণ কে আশ্বস্ত করে বলেন পাহাড়ী ঢলের পানিতে রুসু সেতুর এপ্রোচ সংযোগ সড়ক ধসে ঠেকাতে স্থায়ী টেকসই নির্মাণ কাজ শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১