বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২০

পলাশে ত্রাণ উপহার দিয়ে ফেরার পথে মেয়রের উপর হামলা


নরসিংদীর পলাশে দরিদ্রদের মাঝে পৌছে দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। মঙ্গলার দুপুরে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহৃত গাড়ী ক্ষতিগ্রস্থ হলেও ত্রাণ সহায়তা নিতে আসা এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে আটক করেছে।

মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌর মেয়র শরীফুল হক।

ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক বলেন, মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার খানেপুর এলাকায় ত্রাণ বিতরণ শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকার আরেকটি স্থানে ত্রাণ দিতে যাচ্ছিলাম। এসময় অপরিচিত ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ী লক্ষ করে হামলা চালায়। এসময় অল্পদুরে অবস্থান করা ত্রাণ সহায়তাপ্রার্থী ও এলাকাবাসীরা এগিয়ে আসলে দৌড়ে পালাতে থাকে হামলাকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে।

জনপ্রতিনিধি হয়েও নিরাপত্তাহীনতা অনুভব করায় আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা প্রত্যাশা করেন মেয়র।

এসময় পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফিসহ পৌর কাউন্সিলর এবং বিভিন্ন প্রিট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১