আপডেট : ২১ June ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান। তিনি জানান, গত ১৭ জুন সংগ্রহ করা নমুনার পরীক্ষা শেষে ২১ জুন ২০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদিকে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১