আপডেট : ১৯ June ২০২০
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন। এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে তার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১