আপডেট : ১৮ June ২০২০
টাঙ্গাইলের ভূঞাপুরে কোভিড ১৯ এ নতুন করে এক কৃষি কর্মকর্তাসহ আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রন্তরা হলেন- উপ-সহকারি কৃষি অফিসার মো. আব্দুল মান্নান, মীম মটরর্সে কর্মরত মো. নান্নু খান ও লিটন মিয়া, ভূঞাপুর আইডিয়াল ক্লিনিকের মুক্তি খাতুন এবং বামনহাটা গ্রামের মো.মনিরুজ্জামান। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন জানান, গত ১১ জুন ১৮ টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল সে ফলাফলের ভিত্তিতে ৫ জন করোনায় পজিটিভ হয়েছে। এর আগে ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ৯ জন বাড়ি ফিরে গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভিন জানান, যারা আক্রান্ত হয়েছেন শুধু ওই ব্যক্তির বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউনের আওতায় আনা হবে এবং চিকিৎসাসহ খাদ্য নিরাপত্তা দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১