বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বান্ধবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই বান্ধবী কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুটি পোস্ট অফিসের নির্জন স্থান থেকে বুধবার বিকালে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

এরা হচ্ছে- সোনিয়া (১৩) ও সুমাইয়া (১৪)।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

সোনিয়া কুটি উত্তরপাড়া এলাকার বিল্লাল মিয়া ও সুমাইয়া একই এলাকার বাবুল মিয়ার মেয়ে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১