বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০২০

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে পড়ে যায়। এতে করে তারা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজারীপাড়া ইমাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪২) ও ইব্রাহিম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৬)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১