আপডেট : ১৭ June ২০২০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত রেড জোন চিহ্নিত এলাকা লকডাউন শুরু হয়েছে। রেড জোনে লকডাউন করার দায়িত্বপ্রাপ্ত কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চঞ্জয় চক্রবর্তী জানান, জনসাধারনের সুবিধার্থে পৌর এলাকার মাগুরা এলাকার জলিল ভবনের সম্মুখ থেকে পুর্ব মনসুরের শেষ সীমান্তের ব্রীজ পর্যন্ত এবং জলিল ভবনের দক্ষিণমুখী ভানু ভটের বাড়ী পার হয়ে পশ্চিমুখী কাদিপুর রোডের সৈয়দ মঞ্জিল ভবন পার হয়ে ব্রিজ পর্যন্ত এলাকা বাশ দিয়ে চিহ্নিত করে রেড জোনে লকডাউন করা হয়েছে। এদিকে ১নং বরমচাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিলপুর (নন্দনগর) গ্রামের আক্রান্ত রোগির বাড়ীসহ এলাকা লকডাউন করা হয়েছে। এসব এলাকার বাসিন্দারা ১৪ দিন পর্যন্ত চিহ্নিত এলাকার বাইরে আসা-যাওয়া করতে পারবে না। তবে তাদের সুবিধার্থে চিহ্নিত এলাকার ভেতরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের জন্য নির্দিষ্ট দোকানসহ ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা রাখা হবে। এছাড়া জরুরি প্রয়োজনের প্রশাসনের নাম্বারে যোগাযোগ করা যাবে। লকডাউনের কাজে পুলিশকে সহায়তা করেন কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার তানভীর আহমদ শাওন। উল্লেখ্য ইতিমধ্যে কুলাউড়া উপজেলার ১ পৌরসভা ও ১৩ ইউনিয়নকে রেড, গ্রিন ও ইয়েলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকাকে জোন ভিত্তিক চিহ্নিত করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১