আপডেট : ১৫ June ২০২০
চাঁদপুর আইসোলেশনে একজনসহ জেলায় করোনা উপসর্গে চারজন মৃত্যুবরণ করেছে। সোমবার জেলার হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে একজন ও মতলব উত্তরের কালিকাপুরের ১জন চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ---রাজেউন)। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অচিন্ত রায় জানান, শাহরাস্তি পৌর ভূমি অফিসের কর্মচার নিজমেহার গ্রামের আবুদুস সালাম (৪৮) বিকেল ৪টায় করোনা উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। উপজেলা টেকনোলজস্টি তার নমুনা সংগ্রহ করেছে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি কর্মকর্তা মো. জসিমউদ্দিন জানান, রোববার রাত সাড়ে ৯টায় ও সাড়ে ১০টায় হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো ২জন মারা যান। এ নিয়ে এ উপজেলায় মোট ৪৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেল। এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ এসেছে। রাত সাড়ে ৯টায় উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের খোরশেদ আলম (৫৫) ও ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া পাটওয়ারী বাড়ীল জামাল পাটওয়ারী (৫৮) রাত সাড়ে ১০টায় করোনা ভাইরাসের লক্ষণ জ্বর, সর্দি ও কাশি নিয়ে মৃত্যুবরণ করেন। এর মধ্যে খোরশেদ আলমের নমুনা সংগ্রহ করা হয়েছে আর জামাল পাটওয়ারীর মৃত্যুর বিষয়টি সকালে জানানোর কারণে সময় অতিবাহিত হওয়ায় তার নমুন সংগ্রহ করা হয়নি। বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে মতলব উত্তরের কালিকাপুর গ্রামের জয়নাল প্রধান (৮২) মৃত্যুবরণ করেন। করোনা উপসর্গে নিহত এসব ব্যক্তিাদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন। উল্লেখ্য, চাঁদপুর জেলায় এ পর্যন্ত যে ৩৮জন ব্যক্তি করোনা ভাইরাসে মৃতের রিপোর্ট পজেটিভ এসেছে সবারই মৃত্যুর পর নমুন সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন লোক মৃত্যুবরণ করেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১