বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২০

চাঁদপুরে আরো ৫২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু বেড়ে ৩৮


নতুন করে ৫২জনসহ চাঁদপুরে জেলায় এ পর্যন্ত ৪৬৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজকে পর্যন্ত করোনায় ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। তবে অধিকাংশই উপসর্গ নিয়ে মৃত্যুর পর পজিটিভ রিপোর্ট আসে। রোববার পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১০৫ জন।

সোমবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে ৯১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকী ৩৯ জনের রিপোর্ট নেগেটিভ। পজেটিভ রিপোর্টের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন ৪ জন। এর মধ্যে হাজীগঞ্জে ৩ জন ও মতলব উত্তরে ১ জন। মতলব উত্তরের মৃত কিশোর জামান (১২)। হাজীগঞ্জের মৃতরা হলেন আব্দুল মমিন (৫৮),আব্দুল লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা গেছে, আক্রান্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাইমচরে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন, শাহরাস্তি ১৫ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ৪ জন ও মতলব উত্তর উপজেলায় ৬ জন।

উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যা চাঁদপুর সদরে ১১ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ১২ জন, শাহরাস্তি ৩ জন, কচুয়া ৪ জন, মতল উত্তরে ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন।

উপজেলাভিত্তিক আক্রান্ত সংখ্যায় চাঁদপুর সদরে ১৬২ জন, মতলব উত্তরে ২৫ জন, ফরিদগঞ্জ ৫৫ জন, হাইমচরে ৩২ জন, হাজীগঞ্জ ৫৮ জন, কচুয়ায় ২৮ জন, শাহরাস্তি ৬২ জন, মতলব দক্ষিণে ৪২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১