বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২০

ঈশ্বরদীতে দরজার সামনে কাফনের কাপড়


ঈশ্বরদীতে বাড়ির দরজার সামনে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে দিয়াড় বাঘইল হাজিপাড়ায় আকমল হোসেন বাবু প্রামাণিকের বাড়ির দরজার সামনে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও নতুন একটি গামছা পাওয়া যায়। কাফনের কাপড়ের উপর লাল কালিতে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে।

বাড়ির মালিক আকমল হোসেন বাবু'র একমাত্র ছেলে টনিক এবং টনিকের চাচাতো ভাই স্বরনকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয় কাফনের কাপড়ের উপর লেখা চিঠিতে। সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দরজার সামনে এসব দেখতে পেয়ে এলাকার ইউপি সদস্য রেজাউল করিম নান্টুকে খবর দেন।

ইউপি সদস্য রেজাউল আলম নান্টু জানান, কে বা কাহার রাতের আধারে কাফনের কাপড়সহ হুমকি দিয়ে চিঠি লিখেছে। সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দূর্বত্তৃদের খোঁজার চেষ্টা করবে। উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে আকমল হোসেন বাবুর বাড়ি এবং তার সামনের বাড়ি শফিকুল ইসলাম প্রামাণিকের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু কে বা কারা রেখে যায়। পাকশী ফাঁড়ি পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ, পাবনা জেলা পুলিশ, র‌্যাব, ডিবি, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেও সেটি নিস্ক্রিয় করতে ব্যার্থ হয়। অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয় বিশেষ টিম এসে তা নিস্ক্রিয় করে। এর আগেও গত বছর শফিকুল ইসলাম ও পার্শ্ববর্তী রেজানুর রহমানকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেয়া হয়। একের পরে পর এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১