আপডেট : ১০ June ২০২০
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী। পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, প্রায় তিন সপ্তাহ আগে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর রাজধানীর ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদ্রোগের সমস্যা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১