বাংলাদেশের খবর

আপডেট : ১০ June ২০২০

দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, শনাক্তে নতুন রেকর্ড


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১,০১২ জনে।

আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ৪ জন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১