আপডেট : ০৭ June ২০২০
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম জানান, শনিবার রাতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছে। খবর ইউএনবির। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। মানবপাচারে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমি ঠিক জানি না।’ তিনি অবশ্য জানান ‘ভিসা বাণিজ্য’ সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, লক্ষ্মীপুরের সংসদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ উঠলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১