বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০২০

সখীপু‌রে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে গ‌র্তের পানিতে ডুবে জিহাদ না‌মের দুই বছরের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। আজ রােববার দুপুর দুইটার দি‌কে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মােবারক হোসেনের ছে‌লে।

স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান মিন্টু জানান, বাড়ির পাশের একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। শিশুটি সক‌লের অজান্তে ওই গর্তে পড়ে যায়। দুপুরে খুঁজতে গিয়ে শিশুর মা ওই গর্তে শিশুটিকে ভাসতে দেখেন। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘােষণা করে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, ওই শিশুর মৃত্যুর বিষয়ে থানায় কেউ অবগত করেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১