বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০২০

হালুয়াঘাটে ৬৭৫ মসজিদের ইমাম পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার


ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ৫ হাজার টাকা করে পেয়েছেন ৬৭৫টি মসজিদের ইমাম।

আজ রোববার উপজেলা পরিষদে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আবদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১