বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০২০

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সাংসদ মকবুল


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মকবুলের ছেলে মজিবুল ইসলাম পান্না জানান, তার পিতা কোভিড পজিটিভ ছিলেন। ৩ দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। করোনাভাইরাস সঙ্কটকালে তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় বসে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

মকবুল হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।



 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১