আপডেট : ১৬ May ২০২০
মুন্সীগঞ্জ ও লৌহজং প্রতিনিধি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে শনিবার দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। ঢাকাগামী যাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘরমুখো যাত্রীরাও ছুটছে গ্রামের বাড়িতে। বেলা ১১ টার দিকে শিমুলিয়াঘাটে দক্ষিনবঙ্গগামী ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে ছোট ছোট যানবাহন ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে সকাল থেকে নৌরুটে ১৩ টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে। তিনি জানান, নৌরুটে ৩ টি রো-রো ফেরী, ৪ টি ডাম্প ফেরী ও ৬ টি কে-টাইপ ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিণবঙ্গগামী ৫ শতাধিক ছোট ছোট যানবাহন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে পন্যবাহী ট্রাক ছাড়া রয়েছে প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১