বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২০

নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৫৫)। শুক্রবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর- কুড়িনাল সড়কে এ ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত. লিল মিয়ার ছেলে।

নিহত জাহাঙ্গীরের ছোটভাই আসাদ মিয়া বলেন, আমার ভাইকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মাগরিবের নামাজ পরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এশার নামাজের পরও বাড়িতে না ফেরায় ভাবি ভাইয়ের মোবাইলে ফোন দিলে অপরিচিত এক লোক ফোনটি রিসিভ করে বলেন, তোমার স্বামী কাদৈর- কুড়িনাল রাস্তার নিচে মরে পড়ে রয়েছে।

এ কথা শুনেই ভাবি চিৎকার শুরু করেন। এরপর আমরা লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তার নিচে কাঁদা মাটিতে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও তার পরিবারের লোকজন আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা অবনতি দেখে কুমিল্লায় স্থানাস্তর করার প্রস্তুতির সময় তিনি মারা যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন বলেন, এ হামলার বিষয়ে তদন্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১