আপডেট : ১৬ May ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ২০ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের। গত ১৮ই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেছেন ৩১৪ জন। শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৩৫ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ১১৭ জন। এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা শনিবার সকালে বেড়ে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৩৯৩ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১